দিনাজপুরের বীরগঞ্জে এলজিইডির ৩১ মহিলা কর্মীর মাঝে সঞ্চয়ের চেক বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ আগষ্ট) বেলা ১১ টায় বীরগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুন এর সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মঞ্জুরুল ইসলাম। উপজেলা প্রকৌশলী হুমায়ুন কবির এর পরিচালনায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) আওতায় “গ্রামীণ সড়ক মেরামত ও রক্ষণাবেক্ষণ কর্মসূচির অধীনে এলসিএস (লেবার কন্ট্রাকটিং সোসাইটি) মহিলা কর্মীদের নিয়মিত রক্ষণাবেক্ষণ কাজের পারিশ্রমিক কর্মীদের মাঝে সঞ্চয়ের চেক বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপঙ্কর বর্মন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো:শরিফুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা আফরোজ সুলতানা লুনা, বীরগঞ্জ থানার সাব ইন্সপেক্টর (ওসি চার্জ) মো: জাহাঙ্গীর বাদশা রনি, জেলা বিএনপির উপদেষ্টা রেজওয়ানুল ইসলাম রিজু, বীরগঞ্জ পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ আমিরুল বাহার, সাধারণ সম্পাদক নমিরুল ইসলাম চৌধুরী সেনা, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কবিরুল ইসলাম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন। উপজেলা প্রকৌশলী হুমায়ুন কবির জানায়, রক্ষণাবেক্ষণ কাজে নিয়োজিত ৩১ জন মহিলা কর্মী তাদের সঞ্চয়ের চেক গ্রহন করেন। প্রতি ৩ বছরে তাদের সঞ্চয়ের ১ লক্ষা ১১ হাজার টাকা করে পাবেন।