মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যুক্ত হতে আগ্রহী বাংলাদেশ: হুমায়ুন কবির

এফএনএস (প্রতিবেদক): | প্রকাশ: ২৪ আগস্ট, ২০২৬, ০৮:২৩ পিএম
মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যুক্ত হতে আগ্রহী বাংলাদেশ: হুমায়ুন কবির

হুমায়ুন কবির বলেন, ‘আমরা মক্কা প্রতিরক্ষা চুক্তিতে আগ্রহ প্রকাশ করেছি। সুতরাং মধ্যপ্রাচ্যে মুসলিম দেশগুলোর মধ্যে যদি কোনো নিরাপত্তা চুক্তি হয়, তবে সেখানে অংশগ্রহণ করাটা অস্বাভাবিক কিছু নয়। দেখা যাক কী হয়, বিষয়টিকে ইতিবাচকভাবেই দেখা হচ্ছে।’

সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যে সই হওয়া 'মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি' বা 'মক্কা ডিফেন্স প্যাক্ট'কে ইতিবাচকভাবে দেখছে বাংলাদেশ। মুসলিম দেশগুলোর এই নিরাপত্তা জোটে বাংলাদেশের অংশগ্রহণ অস্বাভাবিক কিছু হবে না বলেও জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

সোমবার (২৪ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। দায়িত্ব গ্রহণের পর প্রথম কর্মদিবসে তিনি মন্ত্রণালয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হলেন।

হুমায়ুন কবির বলেন, 'আমরা মক্কা প্রতিরক্ষা চুক্তিতে আগ্রহ প্রকাশ করেছি। সুতরাং মধ্যপ্রাচ্যে মুসলিম দেশগুলোর মধ্যে যদি কোনো নিরাপত্তা চুক্তি হয়, তবে সেখানে অংশগ্রহণ করাটা অস্বাভাবিক কিছু নয়। দেখা যাক কী হয়, বিষয়টিকে ইতিবাচকভাবেই দেখা হচ্ছে।'

আপনার জেলার সংবাদ পড়তে