চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ সরকারী দপ্তর পরির্শন করেছেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড.মু. মিজানুর রহমান। গতকাল মঙ্গলবার তিনি ওইসব শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করেন। পরিদর্শনকারী প্রতিষ্ঠান হচ্ছে রহনপুর আহম্মদী বেগম সরকারি উচ্চ বিদ্যালয়,১নং রহনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও হুজরাপুর মডেল একাডেমি।পরির্শনকালে তিনি ওই প্রতিষ্ঠানগুলোর শিক্ষার সার্বিক পরিবেশ, শিক্ষার মান এবং প্রশাসনিক শৃঙ্খলা পর্যবেক্ষণ করেন। এসময় তার সঙ্গে জামায়েত ইসলামীর উপজেলা আমীর ইমামূল হুদাসহ প্রতিষ্ঠান প্রধানরা উপস্থিত ছিলেন। পরে তিনি শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি বিনিময়কালে তিনি বলেন একটি আলোকিত সমাজ গঠনে মানসম্মত শিক্ষার কোনো বিকল্প নেই। শিক্ষার গুণগত মান ধরে রাখতে এবং কোমলমতি শিক্ষার্থীদের সঠিক দিশা দেখাতে শিক্ষকবৃন্দকে নিজ নিজ জায়গা থেকে সর্বোচ্চ দায়িত্বশীল হতে হবে বলে জানান। এছাড়া তিনি উপজেলা প্রশাসনের কয়েকটি সরকারী দপ্তর পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি শিক্ষক ও কর্মচারীদের উপস্থিতির হাজিরা খাতা সরেজমিনে যাচাই করেন এবং সময়ানুবর্তিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি তিনি শ্রেণিকক্ষের পরিবেশ ও শিক্ষার মান সংক্রান্ত সার্বিক খোঁজখবর নেন।