লালপুরে ট্রাকের ধাক্কায় নাইট গার্ডের মৃত্যু

এফএনএস (এ.কে. আজাদ সেন্টু; লালপুর, নাটোর) : | প্রকাশ: ২৮ আগস্ট, ২০২৬, ০৪:২১ পিএম
লালপুরে ট্রাকের ধাক্কায় নাইট গার্ডের মৃত্যু

নাটোরের লালপুরে ট্রাকের ধাক্কায় গোলাম মোস্তফা হুনা (৫৫) নামে এক নাইট গার্ডের মৃত্যু হয়েছে। নিহত গোলাম মোস্তফা হুনা উপজেলার উত্তর লালপুর (মালিথা পাড়া) গ্রামের মরহুম খোদাবাক্সের দ্বিতীয় ছেলে। তিনি লালপুর কলেজ মোড় এলাকায় নৈশপ্রহরী হিসেবে কাজ করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে লালপুর-গোপালপুর সড়কের কলেজ মোড় এলাকায় চট্ট মেট্রো ট-১২-০৮১৯ নম্বরের একটি দ্রুতগামী ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (২৮ আগস্ট) ভোর রাতে তার মৃত্যু হয়।

লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি জব্দ করে এবং চালককে হেফাজতে নেয়। নিহতের স্বজনদের কোনো অভিযোগ না থাকায় ট্রাকসহ চালককে ছেড়ে দেওয়া হয়েছে। স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে