আত্রাইয়ে একে একে দাফন করা হলো সাত প্রবাসী রেমিটেন্স যোদ্ধার মরদেহ

এফএনএস (মোঃ ওহেদুল ইসলাম মিলন; রাণীনগর, নওগাঁ) : | প্রকাশ: ২৮ আগস্ট, ২০২৬, ০৪:৩৫ পিএম
আত্রাইয়ে একে একে দাফন করা হলো সাত প্রবাসী রেমিটেন্স যোদ্ধার মরদেহ

সৌদি আরবে সোফা কারখানায় আগুনে নিহত নওগাঁর আত্রাই উপজেলার ১১জনের মধ্যে ৭জনের মরদেহ দেশে ফিরেছে। শুক্রবার সকাল ১০টায় এক সঙ্গে জানাজার পর উপজেলা সদর থেকে নেয়া হয় নিজ নিজ গ্রামে। এসময় বাবা-মা,স্ত্রী ও স্বজনদের আহাজারীতে ভারী হয়ে ওঠে আকাশ-বাসতাস। শোকে স্তব্ধ হয়ে যায় চারদিক। জুমা‘র নামাজের পর ২য় দফা জানাজা শেষে এক এক করে দাফন করা হয় ৭জন প্রবাসী রেমিটেন্স যোদ্ধার মরদেহ। 

সংশ্লিষ্ঠ সুত্রে জানাগেছে,বৃহস্পতিবার বিকেলে আত্রাই উপজেলার ৭জনের মরদেহসহ মোট ৯জন প্রবাসীর মরদেহ শাহজালাল আর্ন্তজাতিক বিমান বন্দর হয়ে দেশে ফিরে। এরপর সেখান থেকে রাত ১টা নাগাদ আত্রাই থানায় পৌছে লাশবাহী গাড়ীগুলো। শুক্রবার সকাল ১০টায় উপজেলা প্রসাশনের আয়োজনে আত্রাই মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারী কলেজ মাঠে একসাথে ৭জনের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় স্থানীয় সাংসদ,নওগাঁ জেলা প্রসাশক,উপজেলা প্রসাশন এবং উপজেলা জামায়াতের আমীরসহ বিভিন্ন রাজনৈতিক নেত্রীবৃন্দ ও সর্বস্তরের লোকজন অংশ গ্রহন করেন। জানাজা শেষে আত্রাই উপজেলার উদনপৈ গ্রামের ময়েন উদ্দীনের ছেলে ফরিদ উদ্দীন,গন্ডগোয়ালী গ্রামের সাইদুর রহমানের ছেলে রুবেল প্রামানিক,একই গ্রামের আব্দুল গোফ্ফারের দুই ছেলে সুমন ও মোহন এবং একই গ্রামের বজলুর রহমানের ছেলে কলিমউদ্দীন,ডুবাই গ্রামের বাদল তালুকদারের ছেলে সোহেল রানা এবং পারকাসুন্দা গ্রামের তমেজ উদ্দীন সরদারের ছেলে আব্দুল জলিল সরদারের মরদেহ নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এরপর কলেজ মাঠ থেকেই লাশবাহী গাড়ীগুলো হুইসেল বাজিয়ে নিজ নিজ গ্রামে রওনা হয়। পরে মরদেহগুলো গ্রামে পৌছালে গ্রামবাসী এবং বিভিন্ন এলাকা থেকে লোকজন ও আত্মীয় স্বজনরা শেষ বারের মতো এক নজর দেখতে ভির করে। এসময় বাবা-মা,স্ত্রী সন্তানদের আহাজারীতে আকাম-বাতাস ভারী হয়ে ওঠে। শোকে স্তবদ্ধ হয়ে যায় পুরো এলাকা। কেউ সন্তানকে আবার কেউ স্বামীকে বা বাবাকে শেষ বারের মতো স্পর্স করতে মরদেহের কফিনে হুমরি খেয়ে পরে। আবার কেউ কেউ জ্ঞান হারিয়ে ফেলে। জুমা‘র নামাজের পর ২য় দফা জানাজা শেষে দাফন করা হয়।  আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরুজ্জামান জানান,প্রাথমিকভাবে নিহতদের প্রত্যেক পরিবারকে জেলা প্রসাশনের পক্ষ থেকে ২০হাজার টাকা করে অনুদান দেয়া হয়েছে। পর্যায়ক্রমে আরো ৩লাখ টাকা করে দেয়ার প্রক্রিয়া চলছে। 

উল্লেখ্য,গত ৯আগস্ট সৌদি আরবের একটি সোফা কারখানায় আগুনে ১৬জন বাংলাদেশী নিহত হয়। এর মধ্যে আত্রাই উপজেলার একই গ্রামের চারজনসহ মোট ১১জন নিহত হয়। নিহতদের মধ্যে বৃহস্পতিবার ৭জনের মরদেহ দেশে আসলে শুক্রবার দাফন করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে