রাজধানী জুড়ে নিয়মিত অভিযান পরিচালনা করে গত ২৪ ঘণ্টায় ৪৯১ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি)। এ সময়ে বিভিন্ন ঘটনায় ৩৯টি মামলা দায়ের করা হয়েছে ।
আজ শুক্রবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানান। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ৪৯১ জনকে গ্রেপ্তার করেছে ডিএমপি। এর মধ্যে ২০ জনকে রমনা বিভাগ, ৪১ জনকে লালবাগ বিভাগ, ৪৮ জনকে ওয়ারী বিভাগ, ৪৮ জনকে মতিঝিল বিভাগ, ৫৯ জনকে তেজগাঁও বিভাগ, ১৫৬ জনকে মিরপুর বিভাগ, ৫৯ জনকে গুলশান বিভাগ, ৫৬ জনকে উত্তরা বিভাগ এবং ৪ জনকে গোয়েন্দা বিভাগ গ্রেপ্তার করেছে।
অভিযানকালে একটি বিদেশি রিভলবার, এক রাউন্ড গুলি, চারটি গুলির খোসা, ১০ হাজার ৭১ পিস ইয়াবা, ১২০ গ্রাম গাঁজা, ৪৪ গ্রাম হেরোইন, একটি চাইনিজ কুড়াল, একটি হাসুয়া, একটি জিআই পাইপ, একটি মনিটর, একটি সিপিইউ, ছয়টি মোবাইল ফোন ও একজন ভিকটিমকে উদ্ধার করা হয়েছে।
ডিএমপির পক্ষ থেকে জানানো হয়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে এসব আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।