নীলফামারীর সৈয়দপুর শহরের মিস্ত্রিপাড়া মহল্লায় দুই পক্ষের মধ্যে গত দুদিন ধরে চলছে ধাওয়া পাল্টা ধাওয়া। ওই ধাওয়া পাল্টায় রাজা নামে এক যুবককে ধারালো ছুরি দিয়ে গুরুতর আহত করা হয়েছে। বর্তমানে ওই যুবক রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছে। তবে তার অবস্থা আশংকাজনক।
স্থানীয়রা জানান, গত রাত থেকে ওই মহল্লায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুটি পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করে। তারই জের ধরে ২৯ আগস্ট উভয় পক্ষ আবার ধাওয়া পাল্টা ধাওয়ার মহড়া শুরু করে। এ সময় উভয় পক্ষের হাতে ধারালো অস্ত্র, দেশীয় লাঠি দেখা যায়। এ অবস্থায় প্রতিপক্ষের হামলায় রাজা নামে যুবকের কোমরের নিচের অংশে ছুরিকাঘাতে কেটে রক্তাক্ত হয়। মহল্লায় আবারো সংঘর্ষের আশংকা থাকায় সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে। সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ ওসি জানান,এ বিষয়ে থানায় কেউ লিখিত অভিযোগ দেয়নি তবে মহল্লায় বিশৃঙ্খলা এড়াতে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।