আটোয়ারী আলোয়াখোয়া ইউনিয়ন বিএনপি'র বর্ধিত সভা

এফএনএস (মোঃ আনিসুর রহমান; আটোয়ারী, পঞ্চগড়) : | প্রকাশ: ২৯ আগস্ট, ২০২৬, ০৭:১১ পিএম
আটোয়ারী আলোয়াখোয়া ইউনিয়ন বিএনপি'র বর্ধিত সভা

আটোয়ারী আলোয়াখোয়া ইউনিয়ন বিএনপি'র বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। ২৯ আগস্ট বিকেল ৩ টায় আলোয়াখোয়া বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সভায়,  উপজেলা বিএনপি'র সভাপতি এজেডএম বজলুর রহমান জাহেদ এর সভাপতি তে উপস্থিত ছিলেন, জেলা ও উপজেলার বিএনপি সহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। 

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম দুলালের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ন। আহ্বায়ক  এম এ মজিদ, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আলহাজ্ব মোঃ কুদরত-ই- খুদা  উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক আলহাজ্ব মোঃ তহিদুল ইসলাম, ইউনিয়ন বিএনপি'র সাবেক সভাপতি মোঃ মিলনে আজম,  সাবেক সভাপতি মোঃ নজরুল ইসলাম (বিএসসি) সহ স্থানীয় নেতৃবৃন্দ প্রমুখ । সভায় পাঁচ জন সভাপতি পদপ্রার্থী ও সতেরো  জন সেক্রেটারি পদে মনোয়নপত্র গ্রহণ করেছেন।

আপনার জেলার সংবাদ পড়তে