বৃদ্ধাকে মারধর করে বাড়ি থেকে উৎখাতের হুমকি, থানায় অভিযোগ

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ৩০ আগস্ট, ২০২৬, ০৩:২৬ পিএম
বৃদ্ধাকে মারধর করে বাড়ি থেকে উৎখাতের হুমকি, থানায় অভিযোগ

বরিশালের গৌরনদীতে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরধরে বসতবাড়িতে ঢ়ুকে স্বরসতি দাস (৬২) নামের এক বৃদ্ধাকে পিটিয়ে গুরুত্বর আহত করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

রবিবার (৩০ আগস্ট) দুপুরে উপজেলার সুন্দরদী গ্রামের কেশব দাসের স্ত্রী বৃদ্ধা স্বরসতি দাস অভিযোগ করে বলেন, স্থানীয় শামীম ও মিজান প্যাদার কাছে আমার স্বামীর কিছু জমি বিক্রি করেছেন। জমি বিক্রির পর থেকে বিক্রিত জমির পাশাপাশি আমাদের বসতবাড়ির জমি দখলের চেস্টা চালিয়ে আসছে তারা। এনিয়ে তাদের সঙ্গে আমাদের বিরোধ রয়েছে।

তিনি আরও বলেন, গত কয়েকদিন পূর্বে আমাদের বসতবাড়ির একটি গাছ বিক্রি করা হয়। ওই গাছ বিক্রিতে বাঁধা দেয় শামীম ও মিজান। তাদের বাঁধা উপেক্ষা করে গাছ বিক্রি করায় শনিবার (২৯ আগস্ট) বিকেলে শামীম ও মিজান আমাকে পিটিয়ে গুরুত্বর আহত করে।

অভিযোগ করে তিনি আরও বলেন, ওই বাড়িতে আমার শ্বশুর-স্বামী ৫০ বছর ধরে বসবাস করে আসছে। সেই বাড়ি থেকে তারা আমাদের উৎখাতের হুমকি দিয়ে আসছে। তাদের অব্যাহত হুমকি আমরা চরম আতঙ্কের মাঝে দিনাতিপাত করছি। হামলার অভিযোগ অস্বীকার করে শামীম প্যাদা বলেন, আমার জমির গাছ কেটে নিয়েছে তারা। এনিয়ে তর্কবিতর্ক হয়েছে। হামলার অভিযোগ সঠিক নয়। আর তাদেরকে উৎখাতের কোন হুমকি দেওয়া হয়নি। অভিযোগের কোন সত্যতা নেই। গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল বলেন, অভিযোগ তদন্তের জন্য শনিবার রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

আপনার জেলার সংবাদ পড়তে