কালাইয়ে নজরুল বর্ষ স্কুলভিত্তিক সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন

এফএনএস (মো: তৌহিদুল ইসলাম তালুকদার; কালাই, জয়পুরহাট) : | প্রকাশ: ৩১ আগস্ট, ২০২৬, ০৪:৫৫ পিএম
কালাইয়ে নজরুল বর্ষ স্কুলভিত্তিক সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন

জয়পুরহাটের কালাইয়ে ‘নজরুল বর্ষ ২০২৬’ উপলক্ষে জাতীয় কর্মসূচির অংশ হিসেবে উপজেলা পর্যায়ে স্কুলভিত্তিক সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে।

রোববার সকালে কালাই উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফয়সাল আহমেদ।

এ সময় উপস্থিত ছিলেন কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), উপজেলা কৃষি কর্মকর্তা হারুন-উর-রশিদ, কালাই সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ নাজিম উদ্দীন, কালাই ডিগ্রি কলেজের অধ্যক্ষ রেজাউল করিম, উপজেলা আনসার কর্মকর্তা, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, স্কুল-কলেজের প্রধানগণ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা।

অনুষ্ঠানের উদ্বোধন শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নজরুলসংগীত পরিবেশন করেন। পাশাপাশি শিক্ষার্থীরা সাংস্কৃতিক বিভিন্ন পরিবেশনায় অংশ নেন।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফয়সাল আহমেদ বলেন, ‘আমরা অতীতে দেখেছি, আমাদের তরুণ প্রজন্মের মাঝে কাজী নজরুল ইসলামের সৃষ্টিকর্ম ও চেতনার প্রতি আগ্রহ রয়েছে। ভবিষ্যতেও তরুণ প্রজন্মকে নজরুলের আদর্শ ও চেতনা ধারণ করে এগিয়ে যেতে হবে।

আপনার জেলার সংবাদ পড়তে