‘নজরুল বর্ষ’ উপলক্ষে সারা দেশের ন্যায় পাবনার চাটমোহরেও শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার (৩১ আগস্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এই প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মুসা নাসের চৌধুরীর সভাপতিত্বে ও একাডেমিক সুপারভাইজার মোঃ গোলাম মোস্তফার সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন,উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কুন্তলা ঘোষ,প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুল গণি,ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিউল ইসলাম,দৈনিক আমাদের বড়াল সম্পাদক হেলালুর রহমান জুয়েল,প্রধান শিক্ষক আরকেএম আঃ রব মিঞা,প্রধান শিক্ষক কাজী রবিউল ইসলাম,প্রেসক্লাবের সভাপতি রকিবুর রহমান টুকুন প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানে চাটমোহর শিল্পকলা একাডেমির শিল্পীরা সঙ্গীত পরিবেশন করে। এসময় সরকারি কর্মকর্তা,শিক্ষক-শিক্ষার্থী,সাংবাদিক ও সুধিজন উপস্থিত ছিলেন।