পোরশায় পুকুরে কীটনাশক প্রয়োগ করে লক্ষাধিক টাকার মাছ নিধন

এফএনএস (এম. রইচ উদ্দিন; পোরশা, নওগাঁ) : | প্রকাশ: ৩১ আগস্ট, ২০২৬, ০৭:০৩ পিএম
পোরশায় পুকুরে কীটনাশক প্রয়োগ করে লক্ষাধিক টাকার মাছ নিধন

নওগাঁর পোরশায় দুর্বৃত্তরা রাতের আঁধারে একটি শরিকানা পুকুরে কীটনাশক প্রয়োগ করে লক্ষাধীক টাকার মাছ নিধন করেছে। এতে ওই পুকুরে থাকা বিভিন্ন জাতের মাছ মরে ভেসে উঠেছে। এঘটনাটি ঘটে উপজেলার গাঙ্গুরিয়া ইউনিয়নের সরাইগাছি কাতিপুর গ্রামে। রবিবার দিবাগত রাতে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটায়। সোমবার সকালে খবর পেয়ে পুকুরে গিয়ে এর সত্যতা নিশ্চিত করেছেন। মাছ চাষী ভুক্তভোগী মৃত আক্তার হোসেনের ছেলে নুর হোসেন জানান, তাদের প্রায় ৪০ শতাংশের পৈত্রিক সূত্রে প্রাপ্ত শরিকানা পুকুরটিতে তার দাদার আমল থেকেই ঐতিহ্যগতভাবে মাছ চাষ করে আসছেন। এতদিন কোন সম্যসা ছিলনা। হঠাৎ সোমবার সকালে খবর পেয়ে বাড়ির পাশে অবস্থিত পুকুরটিতে গিয়ে দেখেন বিপুল পরিমাণ মাছ মরে পানির ওপর ভেসে উঠেছে। নুর হোসেনের ধারণা, পূর্ব শত্রুতার জেরে কে বা কারা রাতের কোনো এক সময়ে পুকুরে বিষাক্ত কীটনাশক প্রয়োগ করেছে। এতে পুকুরের চাষ করা রুই, কাতলা, মৃগেলসহ অন্যান্য বিভিন্ন জাতের মাছ মরে গেছে। এতে তাদের প্রায় লক্ষাধীক টাকার ক্ষতি হয়েছে। এ ব্যাপারে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান।

আপনার জেলার সংবাদ পড়তে