করিমগঞ্জে নতুন সহকারী কমিশনার (ভূমি) অন্তরা সরকার

এফএনএস (আমিনুল হক সাদি; কিশোরগঞ্জ) : | প্রকাশ: ৪ সেপ্টেম্বর, ২০২৬, ০২:২৮ পিএম
করিমগঞ্জে নতুন সহকারী কমিশনার (ভূমি) অন্তরা সরকার

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় নবনিযুক্ত সহকারী কমিশনার (ভূমি) অন্তরা সরকার কে ফুল দিয়ে বরণ করে নিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) উম্মে মুসলিমা। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) করিমগঞ্জ উপজেলা পরিষদ কার্যালয়ে নবনিযুক্ত সহকারী কমিশনার (ভূমি) অন্তরা সরকার  সঙ্গে উপজেলা নির্বাহী অফিসার উম্মে মুসলিমা সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় ফুল দিয়ে তাকে স্বাগত জানানো হয়। সৌজন্য সাক্ষাৎকালে উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন। তাঁরা নবনিযুক্ত সহকারী কমিশনার (ভূমি)কে করিমগঞ্জে দায়িত্ব পালনের জন্য শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

এ সময় অন্তরা সরকার অদ্রি করিমগঞ্জবাসীর ভূমি-সংক্রান্ত সেবা সহজ, স্বচ্ছ ও জনবান্ধব করার পাশাপাশি আন্তরিকতা, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের প্রত্যয় ব্যক্ত করেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়, নতুন সহকারী কমিশনার (ভূমি)-এর যোগদানের মাধ্যমে করিমগঞ্জের ভূমি ব্যবস্থাপনা ও জনসেবার কার্যক্রম আরও গতিশীল হবে।

আপনার জেলার সংবাদ পড়তে