চিরিরবন্দরে ৫৩ তম জাতীয় স্কুল মাদরাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা সমাপ্ত ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত ৩ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৫ টায় উপজেলা মিনি স্টেডিয়ামে বায়লাদেশ স্কুল মাদরাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি চিরিরবন্দরের আয়োজনে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ফাতেহা তুজ জোহরা।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ফজলে এলাহীর সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে উপজেলা একাডেমিক সুপারভাইজার প্রাণকৃষ্ণ ঘরামী প্রমূখ বক্তব্য রাখেন। খেলায় আইডিয়াল রেসিডেন্সিয়াল মডেল স্কুল বালক হ্যান্ডবল ও বালক কাবাডিতে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। এছাড়াও বালিকা হ্যান্ডবলে ভূষিরবন্দর ছমির উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়, বালিকা কাবাডিতে আমেনা বাকি রেসিঃ মডেল স্কুল, দাবা বালক খেলায় চিরিরবন্দর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়, মেহের হোসেন রেসিঃ স্কুল ও দাবা বালিকাতে আইডিয়াল রেসিডেন্সিয়াল মডেল স্কুল জয়লাভ করে।