গোমস্তাপুরে যৌন উত্তেজক সিরাপ উদ্ধার উদ্ধার, যুবকের কারাদণ্ড

এফএনএস (মোঃ আল মামুন বিশ্বাস; গোমস্তাপুর, চাঁপাইনবাবগঞ্জ) : | প্রকাশ: ৬ সেপ্টেম্বর, ২০২৬, ০৫:৪৫ পিএম
গোমস্তাপুরে যৌন উত্তেজক সিরাপ উদ্ধার উদ্ধার, যুবকের কারাদণ্ড

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে অনুমোদনবিহীন ১৬৭ বোতল যৌন উত্তেজক সিরাপ উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। গতকাল শনিবার রাতে রহনপুর কেডিসিপাড়া এলাকার রাব্বানীর দোকান থেকে এগুলো উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যেম রাব্বানী (২৭) কে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: জিল্লুর রহমান।

আদালত সূত্রে জানা গেছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অভিযানের অংশ হিসেবে শনিবার রহনপুর পৌর এলাকার কেডিসিপাড়ায় রাব্বানীর দোকানে অভিযান চালানো হয়। ওই দোকান থেকে অনুমোদনবিহীন ১৬৭ বোতল যৌন উত্তেজক সিরাপ উদ্ধার করা হয়। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে রাব্বানীকে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়। গোমস্তাপুর থানা পুলিশ, বিজিবি ও আনসার সদস্যদের সমন্বয়ে এ অভিযান চালানো হয়। 

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও মোঃ জিল্লুর রহমান জানান, অনুমোদনবিহীন ভেজাল ওষুধ সংরক্ষণ ও বিক্রির অপরাধে রাব্বানীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪১ ধারায় তাকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডের সাজা দেওয়া হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে বলে তিনি জানান।।

আপনার জেলার সংবাদ পড়তে