বরিশালে ইউনিয়ন জামায়াতের আমীরের মৃত্যুতে শোক প্রকাশ

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ৮ সেপ্টেম্বর, ২০২৬, ০৩:৩৩ পিএম
বরিশালে ইউনিয়ন জামায়াতের আমীরের মৃত্যুতে শোক প্রকাশ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর বরিশালের গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়নের সাবেক আমীর হাফেজ আমীরুল ইসলাম বাবুল (৮৫) সোমবার দিবাগত রাত আটটায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহির....রজিউন)।

তিনি দুই ছেলে, তিন মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও শোভাকাঙ্খী রেখে গেছেন। মঙ্গলবার বেলা ১১টায় মরহুমের জানাজা শেষে নলচিড়া গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। মরহুমের জানাজায় বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীনের কেন্দ্রীয় সহ-সভাপতি আলহাজ্ব মাওলানা হাফেজ কামরুল ইসলাম খান, মাস্টার আব্দুল মান্নান, বরিশাল প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম খসরু, গৌরনদী উপজেলা বিএনপির সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, উপজেলা জামায়াতের সেক্রেটারী মো. বায়েজিদ হোসেন শরীফ, পৌর জামায়াতের আমীর আলহাজ্ব মাওলানা হাফিজুর রহমান, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী আমিনুল ইসলাম সবুজ, জেলা যুব জামায়াতের সেক্রেটারী আসাদুজ্জামান সবুজ উপস্থিত ছিলেন।

মরহুমের জেষ্ঠ পুত্র ও গৌরনদী উপজেলা যুব জামায়াতের সহ-সভাপতি মো. ইহ্সানুল হক ত্বহা মরহুমের জানাজার নামাজের ইমামতি করেন। হাফেজ আমীরুল ইসলাম বাবুলের মৃত্যুতে বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নেতৃবৃন্দরা শোক প্রকাশ করে মরহুমের রুহের মাগফেরাত কামনা করেছেন।

আপনার জেলার সংবাদ পড়তে