‘মানুষ,পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পাবনার চাটমোহরে পালিত হয়েছে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস। এ উপলক্ষে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা উপ-আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আয়োজনে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মুসা নাসের চৌধুরীর নেতৃত্বে র্যালীটি উপজেলা পরিষদ চত্বর প্রদক্সিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মুসা নাসের চৌধুরী। বক্তব্য দেন,ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা অফিসার শফিউল ইসলাম,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল গণি,জনস্বাস্থ্য প্রকৌশলী মতিয়ার রহমান,পল্লী সঞ্চয় ব্যাংকের সিনিয়র অফিসার খলিলুর রহমান,সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার আঃ মান্নান,সহকারী শিক্ষক আঃ মজিদ প্রমুখ।