আশাশুনির কুল্যায় মেধাভিত্তিক সংস্থার বৃত্তি প্রদান

এফএনএস (জি.এম. মুজিবুর রহমান; আশাশুনি, সাতক্ষীরা) : | প্রকাশ: ১০ সেপ্টেম্বর, ২০২৬, ০৮:২৩ পিএম
আশাশুনির কুল্যায় মেধাভিত্তিক সংস্থার বৃত্তি প্রদান

আশাশুনি উপজেলার কুল্যা মেধা ভিত্তিক সংস্থার উদ্যোগে কৃতি ছাত্রছাত্রীদের মাঝে বৃত্তির টাকা, সনদ ও ক্রেস্ট বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে কুল্যা বাগানবাড়ি চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

শিক্ষক শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান শিক্ষক কামরুল ইসলাম, সহকারী শিক্ষক নিতাই কর্মকার ও ফাতেমা খাতুন আলোচনা রাখেন। অনুষ্ঠানে এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ২য় থেকে ৫ ম শ্রেণিতে প্রতি ক্লাসে ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারী ৪৮ জন ছাত্র-ছাত্রীকে ৭০০, ৬০০ ও ৫০০ টাকা করে বৃত্তির টাকা এবং প্রত্যেককে সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়। 

আপনার জেলার সংবাদ পড়তে