শেরপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৭ নেতা-কর্মী কারাগারে

এফএনএস (শাকিল আহমেদ শাহরিয়ার; শেরপুর) : | প্রকাশ: ১২ সেপ্টেম্বর, ২০২৬, ০১:২৮ পিএম
শেরপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৭ নেতা-কর্মী কারাগারে

শেরপুর সদর থানা পুলিশ এক অভিযানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাত নেতা-কর্মীকে গ্রেফতার করে  কারাগারে পাঠিয়েছে। সদর থানা পুলিশ সূত্রে জানা গেছে, গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) শহরের বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়। এরা হলেন, কসবা বারেক পাড়া মহল্লার মো. মহসিন আলীর ছেলে মো. মাহাবুব হাসান মাহিম (১৯), সদর উপজেলার মনকান্দা গ্রামের আলমাস মিয়ার ছেলে মো. এনামুল হক (৫৮), মীরগঞ্জ মহল্লার মৃত নজরুল ইসলামের ছেলে মো. জাকারিয়া তপু মিয়া (২৭), কসবা মোল্ল্যাপাড়া মহল্লার আবুল কাশেমের ছেলে মো. সজিব মিয়া(২৬), মীরগঞ্জ মহল্লার মৃত জামানের ছেলে মো. মারুফ (২২) সদর উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের মো. আলমের ছেলে ফাহিম আহম্মেদ (১৯) এবং কৃষ্ণপুর দড়িপাড়া গ্রামের মামুনুর রশিদের ছেলে মো. ইয়াছিন আরাফাত (১৯)। তারা সবাই নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা-কর্মী বলে জানিয়েছে পুলিশ।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খোকন চন্দ্র ঘোস জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে  দেশ ও সরকারবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে রয়েছে । তারা নানা স্থানে দেশ ও সরকারবিরোধী কর্মকাণ্ড এবং শান্তিপূর্ণ পরিস্থিতিকে অশান্ত করার চেষ্টা করে আসছিলেন।  প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিয়ে আদালতের মাধ্যমে তাদের জেলা কারাগারে পাঠানো হয়েছে ।

আপনার জেলার সংবাদ পড়তে