শ্রীউলায় জামায়াতের যুব বিভাগের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

এফএনএস (জি.এম. মুজিবুর রহমান; আশাশুনি, সাতক্ষীরা) : | প্রকাশ: ১২ সেপ্টেম্বর, ২০২৬, ০৮:১৫ পিএম
শ্রীউলায় জামায়াতের যুব বিভাগের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

আশাশুনি উপজেলার শ্রীউলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) বেলা ১১টায় শ্রীউলার মাড়িয়ালা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করা হয়।
পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে শ্রীউলা ইউনিয়ন জামায়াতের আমির ও চেয়ারম্যান প্রার্থী মাওঃ লুৎফার রহমানের নেতৃত্বে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন ইউনিয়ন যুব বিভাগের সভাপতি আশরাফুল আলম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি আব্দুল্লাহ, বিশিষ্ট ব্যবসায়ী আবু ইউসুফ, সাবেক সভাপতি নজরুল ইসলাম, ৮ নম্বর ওয়ার্ড সভাপতি ইসমাইল হোসেনসহ জামায়াতে ইসলামী ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। 

আপনার জেলার সংবাদ পড়তে