কালীগঞ্জে সনদ বিহীন দন্ত চিকিৎসককে জরিমানা ও কারাদন্ড

এফএনএস (টিপু সুলতান; কালীগঞ্জ, ঝিনাইদহ) : | প্রকাশ: ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ০৬:০৯ পিএম
কালীগঞ্জে সনদ বিহীন দন্ত চিকিৎসককে জরিমানা ও কারাদন্ড

ঝিনাইদহের কালীগঞ্জ শহরের সনদ বিহীন ফিরোজ ডেন্টাল কেয়ারে ভ্রাম্যমান আদালত পরিচলানা করেছেন উপজেলা নির্বাহি ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নিবার্হি কর্মকর্তা রেজওয়া নাহিদ। মঙ্গলবার বেলা ১ টার দিকে এ অভিযান পরিচালনা করেন। 

সনদ বিহীন প্রতিষ্ঠান হওয়ায় প্রতিষ্ঠানটির সত্বাধিকারি ও দন্ত চিকিৎসক ফিরোজুর রহমানকে ৩০ হাজার টাকা জরিমানা ও ২ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন নির্বাহি ম্যাজিষ্ট্রেট। এ সময় আগামি ১০ দিনের মধ্যে প্রতিষ্ঠানে বিডিএস দন্ত চিকিৎসক নিয়োগ না দিলে প্রতিষ্ঠান সিলগালা করার ঘোষনা করেন তিনি। একই সাথে এ ১০ দিন প্রতিষ্ঠানে সমস্ত চিকিৎসা কার্যক্রম বন্ধ থাকবে বলে নির্দেশ প্রদান করেন নির্বাহি ম্যাজ্রিষ্ট্রেট। অভিযান পরিচালনার সময় কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. শান্ত ও কালীগঞ্জ থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন । 

আপনার জেলার সংবাদ পড়তে