তানোরে শিক্ষার্থীদের বই পাঠ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

এফএনএস (সাইদ হোসেন সাজু; তানোর, রাজশাহী) : | প্রকাশ: ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ০৬:৩৩ পিএম
তানোরে শিক্ষার্থীদের বই পাঠ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

রাজশাহীর তানোরে উন্নয়ন সংস্থা ( ঋঐ) এফ এইচ এর উদ্যোগে শিক্ষার্থীদের মেধা অন্বেষণ ও বই পড়ার প্রতি আগ্রহ বাড়ানোর লক্ষ্যে পাঠ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ফুড ফর দি হাংরী ইন্টারন্যাশনাল (এফ এইচ এসোসিয়েশন) এর আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশ, শুদ্ধ ও সুন্দর পাঠের অভ্যাস গড়ে তোলা এবং শিক্ষার প্রতি আগ্রহ বৃদ্ধি করার লক্ষ্যে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। 

এফ এইচ এসোসিয়েশনের এরিয়া প্রোগ্রাম ম্যানেজার মাসুদ রানা র সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাঈমা খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আলেয়া ফেরদৌসী, উপজেলা সমাজসেবা অফিসার শাহিদুল ইসলাম, উপজেলা প্রোগ্রাম অফিসার জাহাঙ্গীর আলম, এফ এইচ এসোসিয়েশনের প্রকল্প সমন্বয়কারী বিমল হেমরম  তানোর এফ এইচ এসোসিয়েশনের ডেভেলপমেন্ট ফ্যাসিলেটেটর আবু তালেব ও এফ এইচ এসোসিয়েশনের ডেভেলপমেন্ট ফ্যাসিলেটেটর আসমা খাতুনের পরচালনায় 

অনুষ্ঠিত অনুষ্ঠানে এফ এইচ এসোসিয়েশনের ডেভেলপমেন্ট ফ্যাসিলেটেটর রাশিদা পারভিন, এফ এইচ এসোসিয়েশন ডেভেলপমেন্ট ফ্যাসিলেটেটর সামিউল ইসলামসহ এফ এইচ এর সকল কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।  এসময় উপজেলার ৩০টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকরা উপস্থিত ছিলেন। পরে বিজয়ীদের মাঝে পুরুস্কার প্রদান করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে