জামালপুরের মেলান্দহে বিদ্যুৎ স্পৃষ্টে দাদী বাতাসী বেগম (৬০)’র মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। এই ঘটনায় আহত নাতি তামিম হোসেন (১০)কে মেলান্দহ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাতাসী বেগম শ্যামপুর গ্রামের বুছা পাঠানের স্ত্রী।
এলাকাবাসি জানিয়েছেন, ১৯ সেপ্টেম্বর সকাল ৯টার দিকে নিহত বাতাসী ও তার স্বজনরা তাদের বাড়িতে পুরোনো আলমারি সরাতে যান। এ সময় পরিত্যাক্ত একটি জিআই তার বিদ্যুৎ লাইনের সাথে আটকে যায়। এতে আলমারিটা বিদ্যুতায়িত হয়ে ওই গৃহবধূ এবং তার নাতনি তামিম হোসেন আহত হয়। মুর্মূষুবস্থায় তাদেরকে মেলান্দহ হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার বাতাসী বেগমকে মৃত্যু ঘোষণা করেন এবং নাতি তামিমকে হাসপাতালে ভর্তি করেছেন। অফিসার ইনচার্জ এটিএম মাহমুদুল হক জানিয়েছেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। দাফন-কাফনের জন্য স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।