নালিতাবাড়ী সীমান্তে ৬৭ বোতল ভারতীয় মদ জব্দ

এফএনএস (শাকিল আহমেদ শাহরিয়ার; শেরপুর) : | প্রকাশ: ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ০৪:৩৯ পিএম
নালিতাবাড়ী সীমান্তে ৬৭ বোতল ভারতীয় মদ জব্দ

শেরপুরের নালিতাবাড়ীতে বিশেষ অভিযান চালিয়ে ৬৭ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।  শনিবার ভোরে ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবির  রামচন্দ্রকুড়া বিওপির একটি টহল দল উপজেলার কালাকুমা সীমান্ত  এলাকায় এ অভিযান পরিচালনা করেন । এ সময় পরিত্যক্ত অবস্থায় এসব মদ উদ্ধার করা হয়।

ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি ) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নুরুল আজীম বায়েজিদ  প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে জানান, জব্দ করা এসব ভারতীয় মদের সিজার মূল্য মূল্য ১ লাখ ৫০০ টাকা। ময়মনসিংহ বিজিবির ৩৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নুরুল আজীম বায়েজিদ জানান, মাদক নির্মূলে বিজিবি ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্তে অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবির সদস্যরা দিনরাত ২৪ ঘণ্টা সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করছেন।

আপনার জেলার সংবাদ পড়তে