চিরিরবন্দরে আব্দুলপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে মতবিনিময়

এফএনএস (মোরশেদ-উল-আলম; চিরিরবন্দর, দিনাজপুর) : | প্রকাশ: ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ০৫:৫৫ পিএম
চিরিরবন্দরে আব্দুলপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে মতবিনিময়

দিনাজপুরের চিরিরবন্দরে আব্দুলপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৯ সেপ্টেম্বর শনিবার বিকেল ৩ টায় চিরিরবন্দর টেকনিক্যাল এন্ড বি এম কলেজ মাঠে আব্দুলপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ, বস্ত্র ও পাট মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য মোঃ আখতারুজ্জামান মিয়া এমপি।

আব্দুলপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও আব্দুলপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ময়েন উদ্দিন শাহের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ নুর আলম সরকার দুলু, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক আলহাজ্ব অধ্যক্ষ মোঃ মমিনুল ইসলাম মমিন, উপজেলা বিএনপি নেতা সহকারি অধ্যাপক মোঃ মেছবাহুল ইসলাম, কবির সরকার, আব্দুলপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোকাররম হোসেন মুকুল প্রমূখ বক্তব্য রাখেন। মতবিনিময় সভায় উপজেলা বিএনপি, বিভিন্ন ইউনিয়ন বিএনপিসহ সকল অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে