গোমস্তাপুরে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান

এফএনএস (মোঃ আল মামুন বিশ্বাস; গোমস্তাপুর, চাঁপাইনবাবগঞ্জ) : | প্রকাশ: ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ০৬:০৩ পিএম
গোমস্তাপুরে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান

ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগ প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মশক নিধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। গতকাল শনিবার বেলা ১০টায় রহনপুর পৌরসভার উদ্যোগে বড়বাজার এলাকায় এ অভিযান চারানো হয়। অভিযানে উপস্থিত ছিলেন রহনপুর পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জিল্লুর রহমান। এ সময় পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। অভিযানের অংশ হিসেবে ওই এলাকার বিভিন্নস্থানে ফগার মেশিন দিয়ে মশক নিধন করা হয়। পাশাপাশি মশার সম্ভাব্য প্রজননস্থল ধ্বংস, বিভিন্ন স্থানে জমে থাকা পানি অপসারণ এবং পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। এছাড়া ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে লিফলেট বিতরণ করা হয়। মশার প্রজননস্থল যাতে তৈরি না হয়, সে জন্য বাড়িসহ দোকানপাটের আশপাশ ও বিভিন্ন স্থানে পানি জমতে না দেওয়ার আহ্বান জানানো হয়। পৌরসভা কর্তৃপক্ষ জানায়, ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে এ ধরনের মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত থাকবে।

আপনার জেলার সংবাদ পড়তে