রাজিবপুরে হেরোইনসহ দুই যুবকের আটক

এফএনএস (মোঃ আতাউর রহমান; চররাজিবপুর, কুড়িগ্রাম) : | প্রকাশ: ২১ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৫২ এএম
রাজিবপুরে হেরোইনসহ দুই যুবকের আটক

কুড়িগ্রামের রাজিবপুরে হেরোইন সেবনের সময় দুই যুবককে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতে ম্যাজিস্ট্রেট সায়েকুল হাসান খান তাদের প্রত্যেককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা করে অর্থদণ্ড দিয়েছেন। দণ্ডপ্রাপ্তরা হলেন-রাজিবপুর উপজেলার কাচারিপাড়া গ্রামের শফিউর রহমান শফির ছেলে মো. তপু মিয়া(২০) এবং একই এলাকার লাল মিয়া লালুর ছেলে ফরহাদ হোসেন দিপু (২১)।

পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাত ৭টার দিকে রাজিবপুর থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে রাজিবপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের গ্রন্থাগার ভবনের বারান্দা থেকে হেরোইন সেবনরত অবস্থায় তাদের আটক করা হয়।

রাজিবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীনুর আলম সত্যতা শিকার বলেন, প্রত্যেককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা করে অর্থদণ্ড দিয়েছেন।  সোমবার ভোরে কুড়িগ্রাম জেল হাজতে প্রেরণ করা হয়েছে। তিনি আরও জানান রাজিবপুর থানা পুলিশের মাদকবিরোধী অভিযান ও আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে।

আপনার জেলার সংবাদ পড়তে