প্ল্যাটফর্মকে কাজে লাগিয়ে অভিনব কায়দায় মুরগির বাচ্চা বিক্রির প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে এক সংঘবদ্ধ প্রতারক চক্রের বিরুদ্ধে।
ভুক্তভোগী সূত্রে জানা গেছে, অনলাইনে মুরগির বাচ্চা ক্রয়ের উদ্দেশ্যে একটি চক্রের সাথে যোগাযোগ করা হলে তারা ‘ঝঃৎড়হম এৎড়ঁঢ় খসঃ’ নামক ভুয়া পরিচয় দিয়ে প্রতারণার ফাঁদ পাতে। পরবর্তীতে বাচ্চা পাঠানোর কথা বলে একটি নগদ পার্সোনাল নম্বর (০১৬৩৬৫১৫২৭০) প্রদান করে অগ্রিম টাকা দাবি করে চক্রটি। ভুক্তভোগী সরল বিশ্বাসে ওই নগদ নম্বরে (০১৭৪০৮৮২০৪০ থেকে) টাকা পাঠালে, চক্রটি তাদের ব্যবহৃত যোগাযোগের নম্বরটি (+৮৮০ ১৭০১-৬৬৯২২০) সঙ্গে সঙ্গে বন্ধ করে দেয়। এরপর থেকে তাদের সাথে আর কোনো যোগাযোগ করা সম্ভব হয়নি।অনলাইনে এমন প্রতারণার ঘটনা প্রতিনিয়ত বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে সচেতন মহল। অজ্ঞাত ব্যক্তি বা ভুয়া ফেসবুক পেজ/প্রতিষ্ঠানের মাধ্যমে অনলাইনে পশু-পাখি ও পণ্য কেনার ক্ষেত্রে নগদ টাকা অগ্রিম লেনদেন না করার জন্য সংশ্লিষ্টদের পরামর্শ দেওয়া হচ্ছে। একই সাথে এই প্রতারক চক্রের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে নওগাঁ সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে (জিডি নম্বর: ২৪১বিজিআই, তারিখ: ২০/০৯/২০২৬)। ঘটনাটি তদন্ত করে প্রতারকদের সনাক্তকরণের চেষ্টা করছে পুলিশ।