নৈতিক স্খলনের অভিযোগ

শাহরাস্তি পৌর এনসিপির আহ্বায়ক রহমত উল্লাহর পদ স্থগিত

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ২১ সেপ্টেম্বর, ২০২৬, ০১:১৯ পিএম
শাহরাস্তি পৌর এনসিপির আহ্বায়ক রহমত উল্লাহর পদ স্থগিত

নৈতিক স্খলনের অভিযোগে চাঁদপুরের শাহরাস্তি পৌর জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক শেখ রহমত উল্লাহর সব সাংগঠনিক পদ স্থগিত করা হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) চাঁদপুর জেলা শাখার আহ্বায়ক কমিটির পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

চাঁদপুর জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক (দপ্তর) অধ্যাপক মো. মোরাজ্জেম হোসেন স্বাক্ষরিত ওই চিঠিতে উল্লেখ করা হয়, শাহরাস্তি পৌর আহ্বায়ক শেখ রহমত উল্লাহর বিরুদ্ধে নৈতিক স্খলনের অভিযোগ ওঠায় তাৎক্ষণিক সিদ্ধান্তে জেলা কমিটির আহ্বায়ক মাহবুবুল আলম ও সদস্য সচিব আমন উল্লাহ পাটোয়ারীর নির্দেশে তার সকল পদ স্থগিত করা হয়েছে। চিঠিতে আরও জানানো হয়, অভিযোগের বিষয়ে পরবর্তীতে বিস্তারিত তদন্ত করা হবে এবং তদন্ত প্রতিবেদন অনুযায়ী চূড়ান্ত সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে জানতে শেখ রহমত উল্লাহর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

আপনার জেলার সংবাদ পড়তে