ভিডিও কনফারেন্সের মাধ্যমে চিকিৎসকদের রোগী দেখার কার্যক্রম উদ্বোধন

এফএনএস (নাসির উদ্দিন মিরাজ; বেগমগঞ্জ, নোয়াখালী) : | প্রকাশ: ২১ সেপ্টেম্বর, ২০২৬, ০৫:৩০ পিএম
ভিডিও কনফারেন্সের মাধ্যমে চিকিৎসকদের রোগী দেখার কার্যক্রম উদ্বোধন

নোয়াখালীতে রাবেয়া প্রাইভেট হাসপাতালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশ-বিদেশের খ্যাতনামা ও অভিজ্ঞ বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ নেওয়ার কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। রোববার সকালে নোয়াখালীর চৌমুহনীতে রাবেয়া প্রাইভেট হাসপাতালের কনফারেন্স হলে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। রাবেয়া প্রাইভেট হাসপাতাল ও নার্সিং ইনস্টিটিউটের চেয়ারম্যান ডা. মোঃ আবু নাসের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিশেষজ্ঞ চিকিৎসকদের রোগী দেখার এই কার্যক্রমের উদ্বোধন করেন।

এ কার্যক্রমের মাধ্যমে নোয়াখালীর রোগীরা হাসপাতালে উপস্থিত থেকেই ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিভিন্ন বিষয়ে অভিজ্ঞ ও খ্যাতনামা বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে সরাসরি পরামর্শের সুযোগ পাবেন। এতে জটিল ও বিশেষায়িত চিকিৎসার ক্ষেত্রে রোগীদের রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ছুটে যাওয়ার প্রয়োজন কিছুটা কমবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। অনুষ্ঠানে সভাপতিত্ব কিেই রাবেয়া প্রাইভেট হাসপাতাল ও নার্সিং ইনস্টিটিউটের চেয়ারম্যান ডা. মোঃ আবু নাসের।

স্বাগত বক্তব্য রাখেন হাসপাতালের ম্যানেজার দিলীপ চন্দ্র ভৌমিক। রাবেয়া হেলথ কেয়ার ইনস্টিটিউটের ট্রেইনার সোহানুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন হাসপাতালের পরিচালক ও গাইনি বিশেষজ্ঞ ডা. সুলতানা রাবেয়া খানম এবং রাবেয়া নার্সিং ইনস্টিটিউটের অধ্যক্ষ মনিকা মজুমদার।

বক্তারা বলেন, আধুনিক চিকিৎসাসেবার সঙ্গে নোয়াখালীর মানুষকে আরও সহজে যুক্ত করতেই ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ নেওয়ার এই উদ্যোগ। এর ফলে স্থানীয় পর্যায়ে উন্নত চিকিৎসা সেবার সুযোগ আরও সম্প্রসারিত হবে বলে আশা প্রকাশ করেন তারা। অনুষ্ঠানে রাবেয়া প্রাইভেট হাসপাতাল ও নার্সিং ইনস্টিটিউটের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, চিকিৎসক, নার্স ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে