মৌলভীবাজারে ইয়াবাসহ গ্রেফতার ২

এফএনএস (আতাউর রহমান কাজল; শ্রীমঙ্গল, মৌলভী বাজার) : | প্রকাশ: ২১ সেপ্টেম্বর, ২০২৬, ০৪:৪৯ পিএম
মৌলভীবাজারে ইয়াবাসহ গ্রেফতার ২

মৌলভীবাজারে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে ৩৯০ পিস কথিত ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন-সিলেটের ওসমানীনগরের ইব্রাহীমপুরের মোঃ নজরুল ইসলাম খান (৪১) এবং কুলাউড়ার মনরাজ এলাকার মুমিন মিয়া প্রকাশ মনা (১৯)। রোববার (২০ সেপ্টেম্বর) রাতে কুলাউড়া ও মৌলভীবাজার সদর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। কুলাউড়ায় মুমিনের কাছ থেকে ৫৫ পিস ও একটি প্যাকেট থেকে ১৫০ পিসসহ ২০৫ পিস এবং মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর এলাকায় নজরুলের কাছ থেকে ১৪০ পিস  ইয়াবা উদ্ধার করা হয়। ডিবির ওসি সুদীপ্ত শেখর ভট্টাচার্য্য জানান, গ্রেফতার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা হয়েছে। পলাতক কাউছার মিয়াকে গ্রেফতারে অভিযান চলছে।

আপনার জেলার সংবাদ পড়তে