‘ভাবের সুরে ও গানে জাগুক মানবতার বোধ’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরে অনুষ্ঠিত হতে যাচ্ছে কবীর-লালন ভাবসংগীত উৎসব। সন্ত কবীর ও লালন ফকিরের দর্শন, ভাবধারা এবং সংগীতকে মানুষের কাছে তুলে ধরতে এ আয়োজন। আগামী শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে শেরপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ উৎসব অনুষ্ঠিত হবে।
আয়োজকরা জানান, কবীর ও লালনের দর্শন মানুষের মধ্যে মানবিকতা, সাম্য, ভালোবাসা ও অসাম্প্রদায়িক চেতনা জাগাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সেই ভাবধারাকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই ময়মনসিংহ বিভাগের শেরপুরে এ উৎসবের আয়োজন করা হয়েছে। উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা। সভাপতিত্ব করবেন লালন বিশ্বসংঘের প্রতিষ্ঠাতা ও লালন গবেষক আবদেল মান্নান।
এ উৎসবে কবীর ও লালনের ভাবধারার গান পরিবেশনের মধ্য দিয়ে মানবতা, সাম্য, প্রেম ও অসাম্প্রদায়িকতার বার্তা তুলে ধরা হবে।