চাটমোহর ক্রীড়া পরিষদের আয়োজনে সরকারি আরসিএন এন্ড বিএসএন মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ বালুচরে অনুষ্ঠিত আন্তঃইউনিয়ন ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ডের শেষ খেলায় চাটমোহর পৌরসভা দল জয়লাভ করেছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে অনুষ্ঠিত খেলায় চাটমোহর পৌরসভা দল ট্রাইবেকারে ১-০ গোলে বিলচলন ইউনিয়ন ফুটবল দলকে পরাজিত করে দ্বিতীয় রাউন্ডে উন্নীত হয়। খেলাটি নির্ধারিত সময় ১-১ গোলে ড্র ছিল। এই টুর্ণামেন্টে উপজেলার ১১টি ইউনিয়ন ও ১টি পৌরসভা ফুটবল দল অংশ নিচ্ছে। বৃহস্পতিবার দ্বিতীয় রাউন্ডের খেলা শুরু হবে।