হয়রানীর উদ্দেশ্যে দায়ের করা মামলায় আটদিন কারাভোগের পর বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) আদালত থেকে জামিন পেয়েছেন আওয়ামী লীগ নেতা ফরহাদ হোসেন ওরফে ইতালী ফরহাদ। ফরহাদ হোসেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বরিশালের গৌরনদী পৌর শাখার সদস্য ও উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক।
ফরহাদ হোসেনের আইনজীবীরা জানিয়েছেন, জনৈক নয়ন প্যাদার দায়ের করা হয়রানীমূলক মামলায় আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে গত ১৭ সেপ্টেম্বর ফরহাদ হোসেন বরিশালের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করে। আদালতের বিচারক তার (ফরহাদ) জামিন না মঞ্জুর করে জেলহাজতে প্রেরনের নির্দেশ দিয়েছেন। তারা (আইনজীবী) আরও জানিয়েছেন, ওই মামলার পরবর্তী শুনানীর দিন বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) আদালতের বিচারকের কাছে জামিন প্রার্থনা করলে তিনি জামিন মঞ্জুর করেছেন।