শরণখোলার তাফালবাড়ি স্কুল এন্ড কলেজে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

এফএনএস (সাবেরা ঝর্ণা; শরণখোলা, বাগেরহাট) : | প্রকাশ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ পিএম
শরণখোলার তাফালবাড়ি স্কুল এন্ড কলেজে  ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

শরণখোলা উপজেলার  সাউথখালী ইউনিয়নের তাফালবাড়ি স্কুল এন্ড কলেজের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের সারা দেশের ন্যায় একাদশ শ্রেণির ছাত্র-ছাত্রীদের ওরিয়েন্টেশন উপলক্ষে আনন্দঘন পরিবেশে   আলোচনা   সভা ও  প্রথম  ক্লাস অনুষ্ঠিত হয়েছে।

 কলেজ অধ্যক্ষ মানিক চাঁদ রায় এর সভাপতিত্বে কলেজ মিলনায়তনে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গভর্নিংবডির সভাপতি মোঃ হেমায়েত উদ্দিন কাজী। এসময় আরো বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক সাংবাদিক আঃ মালেক রেজা, মোঃ মোশাররফ হোসেন, উত্তম কুমার মন্ডল, মোঃ নজরুল ইসলাম সরদার, শামীম আহসান পলাশ, প্রভাষক আনতারা খাতুন, সিনিয়র শিক্ষক সাংবাদিক  নজরুল ইসলাম আকন, মোঃ বেলাল হোসেন ও দ্বাদশ শ্রেণির ছাত্রী তারিন আকন।

আপনার জেলার সংবাদ পড়তে