মহেশপুরে পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার

এফএনএস (টিপু সুলতান; কালীগঞ্জ, ঝিনাইদহ) : | প্রকাশ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ০৪:৩৮ পিএম
মহেশপুরে পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার

ঝিনাইদহের মহেশপুরে পুলিশের বিশেষ অভিযানে চার মামলায় পরোয়ানাভুক্ত পলাতক আসামি নান্নু মিয়া ওরফে মেহেদী (৩২)কে গ্রেফতার করা হয়েছে।বৃহস্পতিবার উপজেলার বাজীপোতা গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেঠতার করা হয়।

পুলিশ জানায়, পরোয়ানাভুক্ত ও পলাতক আসামিদের গ্রেফতারে পরিচালিত বিশেষ অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আজাদ রহমানের নির্দেশনায় এসআই(নিঃ) মনিরুল ইসলামের নেতৃত্বে এএসআই শেখ সাহিদুর রহমান, এএসআই (নিঃ) মো. রেজা পারভেজসহ পুলিশের একটি দল এতে অংশ নেয়।গ্রেফতার নান্নু মিয়া ওরফে মেহেদী মহেশপুর উপজেলার বাজীপোতা গ্রামের আব্দুল কাদেরের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে মহেশপুর থানার নন-জিআর মামলা নম্বর ২৯/২৬ ও ৩০/২৬-এ দন্ডবিধির ৫০৬(২) ধারা, কোটচাঁদপুর সিআর মামলা নম্বর ১৮৬/২৬ এ দণ্ডবিধির ৪০৬/৪২৩/৫০৬(২) ধারা এবং চুয়াডাঙ্গার জীবননগর থানার সিআর মামলা নম্বর ৭১৩/২৩-এ হস্তান্তরযোগ্য দলিল আইনের ১৩৮ ধারায় পরোয়ানা রয়েছে।পুলিশের দাবি, এসব মামলায় পরোয়ানা জারির পর নান্নু মিয়া দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমান জানান, পরোয়ানাভুক্ত ও পলাতক আসামিদের গ্রেফতারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে