খাজরায় জামায়াতের কর্মী সম্মেলন ও গণসংযোগ

এফএনএস (জি.এম. মুজিবুর রহমান; আশাশুনি, সাতক্ষীরা) : | প্রকাশ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:৩৩ পিএম
খাজরায় জামায়াতের কর্মী সম্মেলন ও গণসংযোগ

আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২৫ সেপ্টেম্বর (শুক্রবার) বিকেল সাড়ে ৩টায় কাপসান্ডা আল আকসা জামে মসজিদে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। 

খাজরা ইউনিয়ন আমীর মাওঃ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে ও ইউপি চেয়ারম্যান প্রার্থী ও ইউনিয়ন সেক্রেটারি মাওঃ আব্দুর রশিদের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নায়েবে আমীর ও উপজেলা চেয়ারম্যান প্রার্থী নু আ ম মুরতাজা আলী। সম্মেলনে ডা. ইয়াসিন আলী, আলী রাহিদুজ্জামান এবং আবু হানিফসহ ইউনিয়ন জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন। সম্মেলন শেষে নেতাকর্মীরা ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন এবং মতবিনিময় করেন।

আপনার জেলার সংবাদ পড়তে