বাবুগঞ্জ ডিগ্রি কলেজে মাল্টিমিডিয়া সরঞ্জাম হস্তান্তর

আধুনিক ও প্রযুক্তিনির্ভর পাঠদানে যুক্ত হলো ল্যাপটপ ও প্রজেক্টর

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৪৫ পিএম
আধুনিক ও প্রযুক্তিনির্ভর পাঠদানে যুক্ত হলো ল্যাপটপ ও প্রজেক্টর

বরিশালের বাবুগঞ্জ ডিগ্রি কলেজে আধুনিক ও প্রযুক্তিনির্ভর পাঠদান কার্যক্রম আরও জোরদারে ল্যাপটপ ও প্রজেক্টরসহ মাল্টিমিডিয়া সরঞ্জাম হস্তান্তর করা হয়েছে। কলেজের পরিচালনা পর্ষদের সভা শেষে শনিবার (২৬ সেপ্টেম্বর) এসব সরঞ্জাম অধ্যক্ষ আ.ন.ম. আ. হালিমের কাছে হস্তান্তর করেন গভর্নিং বডির সভাপতি ও শিক্ষানুরাগী মেহেরুন্নেছা শিরিন।

এ উপলক্ষে কলেজের পরিচালনা পর্ষদের সভায় সভাপতিত্ব করেন গভর্নিং বডির সভাপতি মেহেরুন্নেছা শিরিন। অনুষ্ঠানে কলেজের সাবেক সভাপতি ও বিশিষ্ট শিল্পপতি আবুল কালাম আজাদ, দাতা সদস্য ও বাবুগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র আহ্বায়ক মো. শামসুল আলম ফকির, বিদ্যোৎসাহী সদস্য এস এম শফিউল্লাহ, অ্যাডভোকেট মিজানুর রহমান শামীম, দাতা সদস্য ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আরিফুর রহমান শিমুল সিকদার, অভিভাবক সদস্য ও বরিশাল মহানগর ছাত্রদলের সাবেক সহসভাপতি মো. আজিজুল হক, মো. হারুন অর রশীদ ও এনায়েতুর রহমান সিকদারসহ পরিচালনা পর্ষদের সদস্যরা উপস্থিত ছিলেন। কলেজের অধ্যক্ষ আ.ন.ম. আ. হালিম বলেন, ল্যাপটপ ও প্রজেক্টরের মাধ্যমে শ্রেণিকক্ষে মাল্টিমিডিয়া ও ডিজিটাল কনটেন্টনির্ভর পাঠদান আরও কার্যকর করা সম্ভব হবে। এতে শিক্ষার্থীদের পাঠ গ্রহণে আগ্রহ বাড়ার পাশাপাশি আধুনিক শিক্ষা ব্যবস্থার সঙ্গে তাদের সম্পৃক্ততা বাড়বে। সভায় কলেজের শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থা সম্প্রসারণে বিভিন্ন উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়। সংশ্লিষ্টরা জানান, শ্রেণিকক্ষে প্রযুক্তির ব্যবহার বাড়ানোর মাধ্যমে শিক্ষার্থীদের পাঠদানকে আরও সহজ, আকর্ষণীয় ও সময়োপযোগী করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

আপনার জেলার সংবাদ পড়তে