চাটমোহরে আনসার-ভিডিপি'র বৃক্ষরোপণ কর্মসূচি

এফএনএস (হেলালুর রহমান জুয়েল; চাটমোহর, পাবনা) : | প্রকাশ: ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ০৪:২৬ পিএম
চাটমোহরে আনসার-ভিডিপি'র বৃক্ষরোপণ কর্মসূচি

পরিবেশের ভারসাম্য রক্ষায় পাবনার চাটমোহর উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে ফলজ,বনজ এবং ভেষজ প্রকৃতির গাছের চারা রোপণ করা হয়েছে। সম্প্রতি উপজেলার মথুরাপুর ইউনিয়নের ভাদরা সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে প্রধান অতিথি হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী পাবনা জেলা কমান্ড্যান্ট মো. মাহবুবুর রহমান সরকার।

এসময় চাটমোহর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা নাসরিন সুলতানা,ফরিদপুর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো.তাজিনুর ইসলাম,প্রধান শিক্ষক রাশেদা বেগম,ইউনিয়ন দলনেতা রওশন আলম,মোজাফফর হোসেনসহ আনসার-ভিডিপির ভাতাভোগি  সদস্যরা উপস্থিত ছিলেন। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী পাবনার জেলা কমান্ড্যান্ট মো. মাহবুবুর রহমান সরকার বলেন,আনসার ও ভিডিপি কেবল নিরাপত্তা নিশ্চিতকরণে নয় বরং পরিবেশ সংরক্ষণ ও সামাজিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। বৈশ্বিক উষ্ণতা,বন্যা,খরা ও ভূমিকম্পের মত প্রাকৃতিক দুর্যোগ হতে দেশকে রক্ষা করতে বৃক্ষরোপণের বিকল্প নেই। বিভিন্ন প্রজাতির ৬৫টি গাছের চারা রোপণ করা হয়।


আপনার জেলার সংবাদ পড়তে