কুষ্টিয়ার দৌলতপুরে 'নাশকতার' মামলায় উপজেলা যুবলীগের সহসভাপতি শহিদুল ইসলাম (৫৩)কে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাতে জেলা গোয়েন্দা পুলিশ ও দৌলতপুর থানা পুলিশের যৌথ অভিযানে উপজেলার খলিসাকুণ্ডি ইউনিয়নের পাইকপাড়া এলাকার নিজ বাড়ি থেকে যুবলীগ নেতা শহিদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ উপজেলা যুবলীগের সহসভাপতি শহিদুল ইসলাম সংশ্লিষ্ট এলাকায় সংঘটিত 'নাশকতার' ঘটনায় দায়ের করা মামলার আসামি। গ্রেপ্তারের পর তাকে থানা হেফাজতে নিয়ে রাতে জিজ্ঞাসাবাদ করা হয়।
শহিদুল ইসলাম উপজেলার খলিসাকুণ্ডি ইউনিয়নের পাইকপাড়া এলাকার মৃত মজিবর রহমানের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে দৌলতপুর উপজেলা যুবলীগের সহসভাপির দায়িত্বে
নিয়োজিত।দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমান জানান, জেলা গোয়েন্দা পুলিশ ও দৌলতপুর থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে শহিদুল ইসলামকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেছে। জিজ্ঞাসাবাদ শেষে সোমবার তাকে আদালতে পাঠানো হয়।