কেশব কুমার বড়ুয়া সভাপতি ও মনসুর আলীসহ সভাপতি নির্বাচিত

টহাজারী উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর নির্বাচন

এফএনএস (কেশব কুমার বড়ুয়া; হাটহাজারী, চট্টগ্রাম) : | প্রকাশ: ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:১৮ পিএম
টহাজারী উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর নির্বাচন

প্রত্যান্ত গ্রামাঞ্চলে কৃষি ও কুষকদের ভাগ্য উন্নয়নে  উপজেলার আওতায়ধীন বিভিন্ন গ্রাম ও এলাকায়  গঠিত  প্রাথমিক কৃষি সমবায় সমিতির কেন্দ্রীয় সংগঠন উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর নির্বাচন সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তার  কার্যালয়ে এই অনুষ্ঠিত নির্বাচন অনুষ্ঠিত হয়।  নির্বাচন পরিচালনার তিন সদস্যের কমিটির সভাপতি  উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ বখতিয়ার আলম, সদস্য যথাক্রমে  উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ  শাহ  ই আলম ও পল্লী জীবিকায়ন প্রকল্প কর্মকর্তা গোলাম হোসেন সাক্ষরিত নির্বাচনী ফলাফলে সাংবাদিক কেশব কুমার বড়ুয়া কে সভাপতি ও এইচ এম মনসুর আলী কে সহ- সভাপতি ও মোঃ আবদুল সালাম, মুহাম্মদ মাসুদুর রহমান, মোঃ মহসিন তালুকদার ও মিনহাজুল আলমকে তিন বছরের জন্য  সদস্য হিসেবে নির্বাচিত ঘোষণা করেন। গত রবিবার নব নির্বাচিত কমিটির উপর আনুষ্ঠানিক ভাবে  দায়িত্ব হস্তান্তর করা হয়েছে। উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির মাধ্যমে প্রাথমিক সমিতির সদস্যদের কৃষি উন্নয়ন ও উৎপাদন বৃদ্ধির জন্য  বিভিন্ন প্রশিক্ষন, উন্নত মানের বীজ সরবরাহ, স্বল্প সুদে উৎপাদন মৌসুমে ঋণ বিতরন এবং কৃষি বিভাগ ও উপজেলা প্রশাসনের সাথে আলাপ, সমন্বয় সাধনের মাধ্যমে দেশে খাদ্যে স্বয়ং সম্পূনতা আর্জনের কার্যক্রম গতিশীল করতে ভূমিকা পালন করবে।

আপনার জেলার সংবাদ পড়তে