কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার দলিল লেখকদের ৭ দফা দাবি আদায়ের প্রতিবাদে দলিল লেখক সমিতির আহ্বায়ক মো: তাজুল ইসলামের নেতৃত্বে এক বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিল শেষে সাব-রেজিষ্ট্রি অফিস সংলগ্ন দুপুর ১২ টায় দলিল লেখক সমিতির আহ্বায়ক তাজুল ইসলামের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বিভিন্ন দলিল লেখকরা তাদের দাবির মধ্যে দলিল রেজিস্ট্রেশন পদ্ধতি আধুনিককায়নের নামে দলিল লেখকদের পেশাচ্যুত করা যাবে না, দলিল প্রতি সম্মানী ভাতা নূন্যতম ৫০০০ টাকা বাস্তবায়ন করতে হবে, লাইসেন্স প্রাপ্ত দলিল লেখক সারাদেশে ২ লাখেরও উপরে দলিল লেখক রয়েছে, থানা, জেলা ও কেন্দ্রেীয় কমিটির সুপারিশ ব্যতিত অনভিজ্ঞদের দলিল লেখার লাইসেন্স প্রদান করা যাবে না এই মর্মে প্রজ্ঞাপন জারি করতে হবে। দলিল লেখক কাউন্সিল গঠনের অনুমতি দিতে হবে বলে বক্তারা এই সমাবেশে উল্লেখ করেন। এসময় বক্তব্য রাখেন, বাজিতপুর দলিল লেখক সমিতি ও জেলা দলিল লেখক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মো: রায়হান উদ্দিন, জেলা সহ-দপ্তর সম্পাদক, হাজী আনোয়ার উদ্দিন, যুগ্ম আহ্বায়ক মো: লিয়াকত আলী, মো: কামাল হোসেন, মো: সিহাব উদ্দিন সহ আরও দলিল লেখকরা উপস্থিত ছিলেন।