২২ দিনের নিষেধাজ্ঞা কঠোরভাবে বাস্তবায়নের ঘোষণা

জিয়ানগরে মা ইলিশ সংরক্ষণে উপজেলা টাস্কফোর্স কমিটির সভা

এফএনএস (শহিদুল ইসলাম; জিয়ানগর, পিরোজপুর) : | প্রকাশ: ১ অক্টোবর, ২০২৬, ০১:৪১ পিএম
জিয়ানগরে মা ইলিশ সংরক্ষণে উপজেলা টাস্কফোর্স কমিটির সভা

পিরোজপুরের জিয়ানগরে মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৬ বাস্তবায়ণে সংক্রান্ত উপজেলা টাস্কফোর্স কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে। জিয়ানগর উপজেলা মৎস্য বিভাগের আয়োজনে বৃহস্পতিবার (১ অক্টোবর) উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ওলিউর রহমান রুবেল।

সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি ফরিদ আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা মো. মনিরুজ্জামান, প্রেসক্লাবের সভাপতি খান মোঃ নাসির উদ্দিন, রিপোর্টার্স ইউনিটি সভাপতি  মো. শাহিদুল ইসলাম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান খান, নৌ পুলিশের ইনচার্জ দীপক, জিয়ানগর থানার উপ পরিদর্শক সঞ্জীব ঢালী, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি মোঃ মামুন কাজী, ক্ষুদ্র মৎস্য সভাপতি মোঃ নুর উদ্দিন প্রমুখ।

সভায় স্বাগত বক্তব্য রাখেন, মৎস্য কর্মকর্তা ফাহাদ রহমান। ইউএনও তার বক্তেব্যে জানান, ইলিশ রক্ষায় আগামী ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন মা ইলিশ মাছ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ। ইলিশের প্রজনন মৌসুমে নিষেধাজ্ঞা কার্যকর করা গেলে মা-ইলিশ রক্ষা এবং ইলিশের উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ জন্য সংশ্লিষ্ট সবাইকে সরকারি নির্দেশনা মেনে চলার পাশাপাশি জেলেদেরও নিষিদ্ধ সময়ে ইলিশ আহরণ থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।

আপনার জেলার সংবাদ পড়তে