পটুয়াখালীর কলাপাড়ার উন্নয়নে খোলা মাঠে ঘাসে বসে উন্নয়ন পরিকল্পনা ঘোষণা করলেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন। শনিবার বিকালে কলাপাড়া হেলিপ্যাড মাঠে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি ও পরিবেশকর্মীদের নিয়ে আন্ধার মানিক নদী তীর পরিবর্তন করে তিনি এ পরিকল্পনা জানান।
সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন বলেন, কলাপাড়ায় শিশুদের বিনোদনের জন্য হেলিপ্যাড মাঠে ৪০ লাখ টাকা ব্যয়ে নির্মিত হবে অত্যাধুণিক শিশু পার্ক। পাশাপাশি মাদক থেকে যুব সমাজকে দূরে রাখতে ৪১ টি মাধ্যমিক বিদ্যালয়ে খেলার সামগ্রী বিতরণ ও চারটি খেলার মাঠ প্রস্তুত করা হয়েছে।
তিঁনি বলেন, বিএনপি ক্ষমতায় আসার পর মহিপুর থানাকে উপজেলা রূপান্তর, কুয়াকাটাকে উপজেলা করা, কুয়াকাটা পৌরসভাকে ক শ্রেণিতে উন্নীত করা, কলাপাড়ায় টেকনিক্যাল ট্রেনিং সেন্টার এবং টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, মহিলা ডিগ্রি কলেজ কে সরকারিকরণ, কুয়াকাটা সমুদ্র সৈকতের ভাঙ্গণ রোধে উদ্যোগ নেয়া হয়েছে। নির্বাচনের আগে তার ঘোষিত ৩৭ দফা প্রতিটি বাস্তবায়ন করা হবে বলে জানান। এসময় পৌর শহরের একমাত্র বিনোদন স্পট হোলিপ্যাড ঘুরে দেখেন এবং নদী শাসনসহ বিভিন্ন উন্নয়নের আশ্বাস দেন।