কলমাকান্দায় পানিতে ডুবে কিশোরের মৃত্যু

এফএনএস (রিনা হায়াত; কলমাকান্দা; নেত্রকোনা) : | প্রকাশ: ৪ অক্টোবর, ২০২৬, ০২:৪০ পিএম
কলমাকান্দায় পানিতে ডুবে কিশোরের মৃত্যু

নেত্রকোনার কলমাকান্দায় পানিতে ডুবে নাহিদ ইসলাম (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। সে উপজেলার সদর ইউনিয়নের বৈদ্যগাঁও গ্রামের শাহিদ মিয়ার ছেলে।  ঢাকার উত্তর বাড্ডায় বেড়ে ওঠা নাহিদ সেখানকার একটি স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।

পরিবার সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে অসুস্থ নানিকে দেখতে গ্রামের বাড়িতে আসে নাহিদ।  রোববার (৪ অক্টোবর) দুপুর ১২টার দিকে বৈদ্যগাঁও গ্রামের নদীর পাড়ে কয়েকজনের সঙ্গে খেলাধুলা করছিল সে। খেলা শেষে একা বাড়ি ফেরার সময় নদীর পাড় দিয়ে যাওয়ার পথে পানিতে পড়ে যায় নাহিদ। সে সাঁতার জানত না। একপর্যায়ে পানিতে ডুবে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ডা. সৌভিক শ্রাবণ দত্ত মৃত ঘোষণা করেন। এ বিষয়ে কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, আমরা খবর শুনে হাসপাতালে ছুটে যাই, মৃতের সুরতহাল প্রতিবেদন শেষে মৃতদেহ থানায় নিয়ে আসি। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে মৃতের লাশ হস্তান্তর করা হবে।

আপনার জেলার সংবাদ পড়তে