চা বাগানের শ্রমিকদের পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি (ওয়াশ) অধিকার নিশ্চিতকরণ এবং নাগরিক সমাজের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ অক্টোবর) শ্রীমঙ্গলের মহসিন অডিটোরিয়ামে ‘জরংরহম ভড়ৎ জরমযঃং ভড়ৎ ঝঃৎবহমঃযবহরহম ঈরারষ ঝড়পরবঃু ঘবঃড়িৎশ ঃড় অপযরবাব ঝউএ ৬’ প্রকল্পের আওতায় ‘উরধষড়মঁব ড়হ ডঅঝঐ জরমযঃং ভড়ৎ ঞবধ এধৎফবহ ডড়ৎশবৎং’ শীর্ষক এ সংলাপ অনুষ্ঠিত হয়। ম্যাক বাংলাদেশ (গঅঈ ইধহমষধফবংয) এ সংলাপের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমান। বিশেষ অতিথি ছিলেন শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশলী মো. সাইফুল ইসলাম এবং ম্যাক বাংলাদেশের নির্বাহী পরিচালক এস এ হামিদ ও উপজেলা প্রকৌশলী মো. আব্দুর রাকিব। অনুষ্ঠানে মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন ম্যাক বাংলাদেশের প্রধান সমন্বয়কারী আরমান খান। প্রেজেন্টেশনে চা বাগানের শ্রমিকদের পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি-সংক্রান্ত বিভিন্ন বিষয় তুলে ধরা হয়। সংলাপে উপজেলার বিভিন্ন চা বাগানের নারী চা শ্রমিক, শিক্ষক, সাংবাদিক, তৃতীয় লিঙ্গের প্রতিনিধি, হরিজন সম্প্রদায়ের প্রতিনিধিসহ ৩০ জন অংশগ্রহণ করেন।
বক্তারা চা শ্রমিকদের নিরাপদ পানি, উন্নত স্যানিটেশন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি এ বিষয়ে সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, নাগরিক সমাজ ও স্থানীয় জনগোষ্ঠীর সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হয়।