বরিশালে ইয়াবাসহ গ্রেপ্তারকৃত ৩ বিক্রেতাকে জেলহাজতে প্রেরণ

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ৫ অক্টোবর, ২০২৬, ০৩:৫০ পিএম
বরিশালে ইয়াবাসহ গ্রেপ্তারকৃত ৩ বিক্রেতাকে জেলহাজতে প্রেরণ

বরিশালের আগৈলঝাড়া থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে একশ' পিস ইয়াবাসহ তিনজন বিক্রেতাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের সোমবার (৫ অক্টোবর) দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। তথ্যের সত্যতা নিশ্চিত করে আগৈলঝাড়া থানার ওসি মোহাম্মাদ মাসুদ খান জানিয়েছেন, মাদক বিরোধী চলমান অভিযানের অংশহিসেবে থানা পুলিশ রবিবার দিবাগত রাতে রাজিহার এলাকার বেল্লাল খানের বাড়ির সামনে অভিযান চালিয়ে তিনজনকে আটক করেন। পরবর্তীতে তাদের দেহ তল্লাশী চালিয়ে একশ' পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তিনজনকেই সোমবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলো-আগৈলঝাড়ার উত্তর শিহিপাশা গ্রামের সামসুল হক মারামতের ছেলে রহমান মারামত (৩৫), মধ্য শিহিপাশা গ্রামের রশিদ আকনের ছেলে মিঠুন আকন (২৫) ও মাদারীপুরের ডাসার থানার দক্ষিণ চলবল গ্রামের মৃত রাধেশ্যাম জয়ধরের ছেলে লিঙ্কন জয়ধর (২৫)।

আপনার জেলার সংবাদ পড়তে