শিক্ষকদের পাশে দাঁড়ানো: পেশায় সুরক্ষা, মর্যাদা বৃদ্ধি ও আমাদের ভবিষ্যৎ বিনির্মাণে ৬০ বছর’ - এই প্রতিপাদ্য সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বেসরকারি স্কুল,কলেজ ও মাদরাসার শিক্ষকদের অংশগ্রহণে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা পরিবারের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়।শোভাযাত্রাটি সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জীবন চন্দ্র ভট্টাচার্যের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ এরফান উদ্দিন । বিশেষ অতিথি ছিলেন নাসিরনগর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ রমজান আলী,উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ইসহাক মিয়া,চাতলপাড় ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ওমর আলী। সভায় বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার রহিমা খাতুন,উপজেলা মাধ্যমিক বেসরকারি শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ ওমর ফারুক,সাধারণ সম্পাদক সায়েমা আক্তার, গোকর্ণ সৈয়দ ওয়ালী উল্লাহ স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সঞ্জিত কুমার দেব,ফান্দাউক মদিনাতুল উলুম মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবুবকর ভূইয়া, কুন্ডা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ শহীদুল হক,নাসিরনগর আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আবদুর রহিম,ভলাকুট কেবি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী আতাউর রহমান গিলমান,চাতলপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.মহিউদ্দিন পাঠান,ফুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম,নাসিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিক্তা রানী দত্ত,শ্রীঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আনিসুর রহমান,কচুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ মাসুক মিয়া,ফান্দাউক ঋষিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক কৃষ্ণা রাণী দাস ও প্রেসক্লাব সভাপতি আসমত আলী প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের অবদান তুলে ধরে তাদের ন্যায্য মর্যাদা ও সুযোগ-সুবিধা নিশ্চিত করার দাবি জানান। পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তারা। অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।