আগৈলঝাড়ায়

বিদ্যালয় ও মন্দিরে যাতায়াতের রাস্তার ইট তুলে ফেলার অভিযোগ

এফএনএস (এস এম ওমর আলী সানি; আগৈলঝাড়া, বরিশাল) : | প্রকাশ: ৫ অক্টোবর, ২০২৬, ০৪:২৯ পিএম
বিদ্যালয় ও মন্দিরে যাতায়াতের রাস্তার ইট তুলে ফেলার অভিযোগ

আগৈলঝাড়ায় একটি প্রাথমিক বিদ্যালয় ও সনাতন ধর্মাবলম্বীদের মন্দিরে যাতায়াতের এইচবিবি রাস্তার ইট তুলে ফেলার অভিযোগ উঠেছে পরিতোষ বৈষ্ণবের বিরুদ্ধে। 

জানাগেছে, উপজেলার বাগধা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের জোবারপাড়-আস্কর সড়কের পূর্ব দিকে বাশতলা থেকে রামদেবের পাড় সার্বজনীন দূর্গা মন্দির ও রামদেবের পাড় প্রাথমিক বিদ্যালয়ে যাতায়াতের জন্য উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের ১ লক্ষ্য ২০ হাজার টাকা  ব্যায়ে ৩শ ফুট ইটের সলিং রাস্তা দুই মাস পূর্বে কাজ সম্পন্ন হয়।  শনিবার দিবাগত রাতে পার্শ্ববর্তী ৭ নং ওয়ার্ডের বাসিন্দা লক্ষীকান্ত বৈষ্ণবের ছেলে পরিতোষ বৈষ্ণব সঙ্গীয় লোকজন নিয়ে ওই রাস্তার জায়গা নিজের দাবী করে রাস্তার মাঝামাঝি স্থানে  ৫০ ফুট ইটের সলিং তুলে ফেলে দেয়। 

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই গ্রামে একটি এনজিও পরিচালিত রামদেবের পাড় প্রাথমিক বিদ্যালয়ে ৮০-৯০ জন শিক্ষার্থী রয়েছে এবং রামদেবের পাড় সার্বজনীন দুর্গা মন্দিরে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা দীর্ঘদিন যাবত নিয়মিত পূজা অর্চনা করে আসছেন। সামনে শারদীয় দুর্গোৎসবে এ রাস্তার ইট তুলে ফেলার ফলে অনুষ্ঠান উদযাপনে  সনাতন ধর্মাবলম্বী ও দর্শনার্থীদের যাতায়াতে ভোগান্তিতে পরতে হবে।   এ ব্যাপারে মন্দির কমিটির সভাপতি শশীভূষণ বৈষ্ণব জানান,  পরিতোষ বৈষ্ণব রাতের আঁধারে  রাস্তার ইট তুলে ফেলায় বিদ্যালয়ের শিক্ষার্থী ও সনাতন ধর্মাবলম্বীরা সমস্যায় পরবে। বাগধা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য প্রদীপ রায় হৃদয়  বলেন সরকারি টাকায় মাটির রাস্তাটির ইটের সলিং'র কাজ দুই মাস পূর্বে শেষ হলেও শনিবার রাতে ইট তুলে ফেলে দিয়েছে ৭ নং ওয়ার্ডের বাসিন্দা লক্ষীকান্ত বৈষ্ণবের ছেলে পরিতোষ

আপনার জেলার সংবাদ পড়তে