বরিশালের উজিরপুরে কর্মরত পেশাদার সাংবাদিকদের সাথে সদ্য যোগদানকারী উপজেলা সহকারি কমিশনার (ভূমি) উম্মে সালমা খানুনের মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে। সোমবার (৫ আক্টোবর) বেলা ১১ টার দিকে উজিরপুর পৌরসভার পৌর প্রশাসকের কার্যালয়ে মতবিনিময় সভয়ি সদ্য যোগদানকারী উপজেলা সহকারি কমিশনার (ভূমি) উম্মে সালমা খানুন তার উপর অর্পিত দায়িত্ব পালনে স্থানীয় সংবাদকর্মীদের সহায়তা কামনা করেন। পাশাপাশি সাংবাদিকদের কাছে সঠিকভাবে দায়িত্ব পালনে সহায়তা চেয়েছেন। অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সাংবাদিক শাকিল মাহমুদ বাচ্চু (দেশ রুপান্তর), কল্যান কুমার চন্দ (সংবাদ), আব্দুর রহিম সরদার (আমাদের সময়), নাজমুল হক মুন্না ( আমার সংবাদ), জুনায়েত খান সিয়াম (সময়ের বার্তা), আসাদুজ্জামান সোহাগ (কালবেলা), রফিকুল ইসলাম হিমেল (চ্যানেল দূর্বার), গোলাম মোস্তফা আকাশ (শাহনামা), মেহেদী ভুইয়া (ভোরের আলো), নিয়াজ মাহামুদ (ফেইজ দ্যা পিপলস) ও বিপ্লব হাজারী।
মতবিনিময় সভায় উজিরপুর পৌরসভার নির্বাহী কর্মকর্তা মো: সাইফুর রহমান খান উপস্থিত ছিলেন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক উম্মে সালমা খানুন বলেন, সাধারণ মানুষের সেবা নিশ্চিত করাই প্রশাসনের মূল লক্ষ্য। ভূমি ও পৌরসভার সেবাকে আরও সহজ, স্বচ্ছ ও জনবান্ধব করতে কাজ করা হবে। সেক্ষেত্রে সাংবাদিকদের গঠণমূলক সহযোগিতা ও পরামর্শ গুরুত্বপূর্ণ।